Mumbai INDIA Rally: মুম্বইয়ে ইন্ডিয়ার মহা জনসভায় কেন নেই অখিলেশ, চিঠি দিয়ে কারণ জানালেন এসপি প্রধান
মুম্বইয়ে কংগ্রেসের জোড়ো ন্য়ায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বড় জনসভা করতে চলেছে INDIA-র দলগুলি। মল্লিকার্জন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে তেজস্বী যাদব, শরদ পাওয়ার, উদ্ভব ঠাকরে-রা উপস্থিত থাকতে চলেছেন ইন্ডিয়া শিবিরের মহা জনসভায়।
মুম্বইয়ে কংগ্রেসের জোড়ো ন্য়ায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বড় জনসভা চলছে INDIA-র দলগুলি। মল্লিকার্জন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী থেকে তেজস্বী যাদব, ফারুক আবুদল্লা, এম কে স্ট্যালিন,উদ্ভব ঠাকরে-রা উপস্থিত ইন্ডিয়া শিবিরের মহা জনসভায়। কিন্তু ইন্ডিয়া জোটের মহাসভায় যোগ দিতে পারলেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে লেখা এসপি প্রধান অখিলেশ চিঠিতে জানালেন, আগামী ২০ মার্চ ইউপি-তে মনোনয়ন জমা দেওয়ার দিন রেখেছে নির্বাচন কমিশন। তাই তিনি মুম্বইয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে থাকতে পারলেন না।
অখিলেশের এই ঘোষণার পিছনে অনেকে ইউপি-তে এসপি- কংগ্রেস আসন সমঝোতার জটিলতার কথা বলছেন। এখনও সরকারীভাবে উত্তরপ্রদেশে কোনও আসন সমাঝোতা হয়নি এসপি-কংগ্রেসের মধ্যে। যদিও ইতিমধ্যেই ৩৫টিরও বেশী আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
দেখুন খবরটি
Samajwadi Party chief Akhilesh Yadav issues a statement for not attending INDIA alliance mega rally in Mumbai.
The statement reads, "The Election Commission has announced the nomination dates in UP from 20th March, due to which I will not be able to attend the concluding program… pic.twitter.com/8i98g8SHHs
— ANI (@ANI) March 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 17, 2024 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

