Rozgar Mela In India: ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র তুলে দেবেন। এই অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। সারা দেশের ৪৫ টি স্থানে এই রোজগার মেলা আয়োজিত হবে।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগের চাকরির পরীক্ষার মাধ্যমে এইসব প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কর্ম সংস্থানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই অঙ্গীকার পূরণে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।রোজগার মেলার মাধ্যমে নিযুক্ত যুবক-যুবতীরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ সহ অন্যান্য দপ্তরে এই সব প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে।
Live: PM Shri @narendramodi distributes over 71,000 appointment letters to newly appointed recruits.https://t.co/OPz8n7Kjgd
— G Kishan Reddy (@kishanreddybjp) December 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2024 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

