Robert Vadra Hugs Priyanka Gandhi: জমি দুর্নীতিকাণ্ডের চাপে রবার্ট! বুধেও ইডির তলব, স্ত্রী প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেন, দেখুন
মঙ্গলবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গুরুগ্রামে জমি কেলেঙ্কারির মামলায় প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্টকে জিজ্ঞাসাবাদ করে। বুধবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছে।
ন্যাশানাল হেরাল্ড দুর্নীতি মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী (Sonia Gandhi)-র বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি (ED)। এদিকে হরিয়ানার একটি জমি দুর্নীতি মামলায় রাহুলের ভগ্নিপতি রবার্ট বঢরার (Robert Vadra) নাম জড়িয়েছে। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গুরুগ্রামে (Gurugram) জমি কেলেঙ্কারির (Land Scam) ওই মামলায় প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্বামী রবার্টকে জিজ্ঞাসাবাদ করে। বুধবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছে। এদিন স্বামীকে গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে ছাড়তে আসেন সাংসদ-পত্নী। গাড়ি থেকে নেমে ইডি দফতরে ঢোকার আগে স্ত্রী প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেন রবার্ট। কঠিন সময়ে একে অন্যের ভরসাই তো এগিয়ে চলার রসদ।
প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেন রবার্টঃ
#WATCH | Delhi: Accompanied by his wife and Congress MP Priyanka Gandhi Vadra, businessman Robert Vadra arrives at ED office for the second consecutive day in the Gurugram land case.
The two share a hug as Robert Vadra enters the office. pic.twitter.com/jRRvwpBPqa
— ANI (@ANI) April 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 16, 2025 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

