Pashupati Kumar Paras: মান-অভিমানের পালা শেষ করে সেই পদ্মশিবিরেই নাম লেখালেন পশুপতি

Pashupati Kumar Paras: মান-অভিমানের পালা শেষ করে সেই পদ্মশিবিরেই নাম লেখালেন পশুপতি

ভাইপো চিরাগ পাসোয়ানের (Chirag Paswan) দলকে বেশি গুরুত্ব দেওয়ায় বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন। ছেড়েছিলেন মন্ত্রীত্বও। জল্পনা চলছিল এনডিএ থেকে বেরিয়ে ইন্ডিয়া জোটে নাম লেখাবেন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির সুপ্রিমো পশুপতি কুমার পারাস (Pashupati Kumar Paras)। কিন্তু সমস্ত জল্পনা কাটিয়ে আবারও বিজেপির সঙ্গেই হাত মেলালেন তিনি। মঙ্গলবার সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পশুপতি কুমার পারাসের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, এনডিএ-র সদস্য হিসেবে পশুপতিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভালো কাজ করেছে। আমাদের জোট আরও শক্তিশালী করতে আগামী লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনে এনডিএ-র প্রার্থীদের সমর্থন করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).