Bihar: লালুর জামিনে উৎসব বিহার বিধানসভায়, লাড্ডু নিয়ে বচসা বিজেপি-আরজেডি বিধায়করদের (দেখুন ভিডিও)

বিজেপি বিধায়করা বিধানসভা ভবনে প্রবেশ করতে চাইলে প্রথমে কথা কাটাকাটি তারপর দুই দলের বিধায়কদের ধাক্কাধাক্কি শুরু হয়।বিজেপির অভিযোগ যে আরজেডি বিধায়করা জোর করে তাদের লাড্ডু খাওয়ানোর চেষ্টা করেছিলেন এবং তাদের বিরক্ত করছিলেন।

Bihar: লালুর জামিনে উৎসব বিহার বিধানসভায়, লাড্ডু নিয়ে বচসা বিজেপি-আরজেডি বিধায়করদের (দেখুন ভিডিও)
RJD & BJP MLA Scuffle Photo Credit: Twitter@ANI

বিহার:জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের (Delhi Rouse Avenue Court) তরফে লালুর পাশাপাশি তাঁর স্ত্রী তথা বিহারের অপর প্রাক্তন মুখ্য়মন্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও তাদের কন্যা মিশা ভারতী(Misha Bharati)-কেও জামিন দেওয়া হয়। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ পেতেই উল্লাসে মেতে ওঠেন আরজেডি বিধায়করা। বিহার বিধানসভা চত্বরে লাড্ডু বিতরণ করতে শুরু করেন তাঁরা। এই সময় বিজেপি বিধায়করা বিধানসভা ভবনে প্রবেশ করতে চাইলে প্রথমে কথা কাটাকাটি তারপর দুই দলের বিধায়কদের ধাক্কাধাক্কি শুরু হয়।বিজেপির অভিযোগ যে আরজেডি বিধায়করা জোর করে তাদের লাড্ডু খাওয়ানোর চেষ্টা করেছিলেন এবং তাদের বিরক্ত করছিলেন।

দেখুন সেই ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).