RG Kar Case: সুপ্রিম কোর্টে আজ আরজি কর কাণ্ডের শুনানি, ধর্ষণ ও খুনের তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই

অভয়ার ধর্ষণ-খুনের ১ মাস পূর্তিতে রবিবার ফের রাত দখল করে বাংলার সাধারণ মানুষ।

RG Kar Case: সুপ্রিম কোর্টে আজ আরজি কর কাণ্ডের শুনানি, ধর্ষণ ও খুনের তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই
Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার সুপ্রিম কোর্টে আজ শুনানি হতে চলেছে। গত ৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও কোনও কারণে তা স্থগিত করা হয় এবং সোমবার অর্থাৎ ৯ তারিখ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। আজ শীর্ষ আদালতে আরজি কর মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবে সিবিআই। খুন ও ধর্ষণের তদন্তে কতটা অগ্রগতি হয়েছে তা আজ সিবিআইয়ের রিপোর্টে জানা যাবে।

সুবিচারের আশায় অধীর আগ্রহে রয়েছেন নির্যাতিতার পরিবার ও আন্দোলনকারীরা। রবিবার রাত অর্থাৎ ৮ সেপ্টেম্বর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ১ মাস হয়ে গেলেও ন্যায়বিচার না মেলায় বাংলা জুড়ে প্রতিবাদ মিছিলে নামেন সাধারণ মানুষ।

রবিবারের রাত দখল

যাদবপুরে রাত দখল

উত্তর কলকাতার ধর্মতলায় রাত দখল 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).