Reserve Bank Of India: বাতিল হলেও ঘরে ফেরেনি সব ২০০০টাকার নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Reserve Bank Of India: বাতিল হলেও ঘরে ফেরেনি সব ২০০০টাকার নোট, জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Reserve Bank of India (Photo Credits: Twitter)

২০২৪ সালের মে মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে। আর এরপর ২৩ মে থেকে ব্যাঙ্কে ২০০০ টাকার নোট ফেরত আসা শুরু হয়। সেই প্রক্রিয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) জানিয়েছে, ২০২৪ এর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত হিসেবে, দেশে মোট ৬,৬৯১ কোটি টাকা মূল্যের, ২০০০ টাকার নোট বাজারে রয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ২০২৩-এর মে মাসে বাজারে থাকা ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকা মূল্যের ৯৮.১২% নোটই ফিরে এসেছে। ২০২৩ এর ১৯ শে মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) ২০০০ টাকা মূল্যের ব্যাংক নোট ফিরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল এবং নাগরিকদের ৭ই অক্টোবরের মধ্যে যেকোনো ব্যাংক থেকে ওই মূল্যের নোট জমা দিয়ে সমমূল্যের অন্য নোট নেওয়ার আবেদন জানিয়েছিল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 03, 2025 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).