Amritsar: মোহালি বিস্ফোরণের জেরে স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে জারি লাল সতর্কতা

গতকাল, সোমবার সন্ধ্যায় মোহালিতে পঞ্জাব পুলিশের সদর দফতরে গ্রেনেড হামলা হয়। ভেঙে পড়ে পুলিশের সদর দফতরের কাঁচ।

Amritsar: মোহালি বিস্ফোরণের জেরে স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে জারি লাল সতর্কতা
Security has been increased. (Photo Credits: ANI/Twitter)

গতকাল, সোমবার সন্ধ্যায় মোহালিতে পঞ্জাব পুলিশের সদর দফতরে গ্রেনেড হামলা হয়। ভেঙে পড়ে পুলিশের সদর দফতরের কাঁচ। তার আগে মোহালি, অমৃতসর সহ পঞ্জাবের বিভিন্ন অংশে বড় বিস্ফোরণের হুমকি চিঠি আশে। সব দিক বিবেচনা করে পঞ্জাবের স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

অমৃতসরের রাস্তায় বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অমৃতসরের পুলিশ কমিশনার অরুণ পাল সিং জানিয়েছেন, শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তল্লাশি অভিযান চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

দেখুন টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2022 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).