Ram Mandir: ২২ জানুয়ারি থেকে কলিযুগ শুরু হচ্ছে, রাম মন্দির উদ্বোধন নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

আগামী ২২ জানুয়ারি মহাসমারোহে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষদের উপস্থিতিতে রাম মন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Ram Mandir: ২২ জানুয়ারি থেকে কলিযুগ শুরু হচ্ছে, রাম মন্দির উদ্বোধন নিয়ে বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার
Night View of Ayodhya Ram Mandir Photo Credit: Twitter@DDNational

আগামী ২২ জানুয়ারি মহাসমারোহে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষদের উপস্থিতিতে রাম মন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি রামমন্দির উদ্বোধনকে বিজেপি রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে, এমন অভিযোগ তুলে অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, অযোধ্যায় রামমন্দিরকে নিয়ে গোটা দেশে প্রচারের ঝড় তুলছে বিজেপি। এমন অবস্থায় কংগ্রেস নেতা উদিত রাজের বিতর্কিত মন্তব্য। কংগ্রেস নেতা উদিত রাজ বললেন, ২২ জানুয়ারি থেকে কলিযুগ শুরু হচ্ছে। তাঁর দাবি রাম মন্দির তৈরির পিছনে আসল ভূমিকা মণ্ডল কমিশনের। আরএসএস, জনসঙ্ঘ, বিজেপি ১৯৪৯-৯০ রাম মন্দির নিয়ে কিছুই করেনি।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 18, 2024 10:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).