Rain Alert In Kerala: কেরালা জুড়ে প্রবল বৃষ্টি, কোট্টায়াম ও এরনাকুলাম জেলায় জারি হল লাল সতর্কতা (দেখুন পোস্ট)

কেরালা এবং দক্ষিণ তামিলনাড়ু উপকূলে সমুদ্রের ঢেউ বৃদ্ধি এবং ঝড়বৃষ্টির আশঙ্কা থাকায় মৎস্যজীবী এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Rain Alert In Kerala: কেরালা জুড়ে প্রবল বৃষ্টি, কোট্টায়াম ও এরনাকুলাম জেলায় জারি হল লাল সতর্কতা (দেখুন পোস্ট)
Rain Alert on Kerala Photo Credit: Twitter@airnewsalerts

৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। কিন্তু তাঁর আগেই বৃষ্টিতে নাজেহাল কেরালাবাসী। ইতিমধ্যে রাজ্যের কোট্টায়াম এবং এরনাকুলাম জেলায় বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে।অন্য তিনটি জেলায় অর্থাৎ  পাথানামথিট্টা, আলাপ্পুঝা ও ইদুক্কিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। শুধু আজ বা কাল নয় পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম, এরনাকুলাম এবং ইদুক্কি জেলায় আগামী দিনেও ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।কেরালা এবং দক্ষিণ তামিলনাড়ু উপকূলে সমুদ্রের ঢেউ বৃদ্ধি এবং ঝড়বৃষ্টির আশঙ্কা থাকায়  মৎস্যজীবী এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 28, 2024 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).