Puri Rath Yatra: পুরীর জগন্নাথ মন্দির থেকে দর্পদলন রথে উপবিষ্ট হলেন চক্ররাজ সুদর্শন (দেখুন ভিডিও)

ভগবান জগন্নাথ নন্দীঘোষ রথে উপবিষ্ট হবেন, বলরাম তালধ্বজ নামক রথে চড়বেন এবং বোন সুভদ্রা দর্পদলন নামক রথে চড়বেন।

Puri Rath Yatra: পুরীর জগন্নাথ মন্দির থেকে দর্পদলন রথে উপবিষ্ট হলেন চক্ররাজ সুদর্শন (দেখুন ভিডিও)
Chakraraj Sudarshan Photo Credit: Twitter@otvnews

আজ সকাল থেকেই রথযাত্রার উৎসবে মেতেছে গোটা দেশ।  প্রতি বছর আষাঢ় শুক্লার দ্বিতীয়া তিথি থেকে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়। ভগবান জগন্নাথ নন্দীঘোষ রথে উপবিষ্ট হবেন, বলরাম তালধ্বজ নামক রথে চড়বেন এবং বোন সুভদ্রা দর্পদলন নামক রথে চড়বেন।  শবর জনগোষ্ঠীর দ্বৈতাপতিরা সর্বপ্রথম সুদর্শনকে নিয়ে বেরিয়ে আসেন। শ্রীমন্দির থেকে সুদর্শন ওঠেন সুভদ্রার দর্পদলন রথে। বড় বড় কাঁসর নিয়ে থাকা প্রভুর সেবকদের দল সমস্ত সময় অদ্ভুত ছন্দে একসঙ্গে কাঁসর বাজিয়ে চলেন। মন্দির থেকে বিগ্রহকে রথে নিয়ে আসার সময় তাঁরা দলবদ্ধভাবে নেচেনেচে কাঁসর বাজাতে থাকেন।

দেখুন সেই ভিডিও

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 20, 2023 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).