Punjab Accident: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উলটে পড়েছে বাস, বলি ৮ যাত্রী

পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাশুয়া-হাজিপুর সড়কের সাগরা আড্ডার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জানা যাচ্ছে, দাশুয়া মহকুমা দিয়ে যাওয়ার সময় চালক আচমকাই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Punjab Accident: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উলটে পড়েছে বাস, বলি ৮ যাত্রী
Punjab Bus Accident (Photo Credits: X)

Punjab Accident: সোমবার সাতসকালে পাঞ্জাবে মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রিবোঝাই মিনি বাস উলটে কেলেঙ্কারি কাণ্ড। মারা গিয়েছেন ৮ জন যাত্রী। আহত প্রায় ২০ জন। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাশুয়া-হাজিপুর সড়কের সাগরা আড্ডার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জানা যাচ্ছে, দাশুয়া মহকুমা দিয়ে যাওয়ার সময় চালক আচমকাই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে রাস্তার মাঝে যাত্রইবোঝাই বাস উলটে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ দিনেদুপুরে আততায়ীদের গুলিতে খুন ব্যবসায়ী, পাঞ্জাবের আইনশৃঙ্খলাকে কাঠগড়ায় তুললেন অকালি দলের সভাপতি সুখবীর

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উলটে পড়েছে যাত্রিবোঝাই বাস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).