Puducherry Rain: বিরাম নেই ঝড়বৃষ্টির, সোমেও পুদুচেরির সমস্ত স্কুল-কলেজ বন্ধ
শনিবার রাতে তামিলনাড়ুর উপকূল অঞ্চলে ল্যান্ডফলের পর ক্রমশ স্থলভাগে প্রবেশ করেছিল ফেঙ্গল। তবে রবিবার বেলার দিকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি।
তামিলনাড়ুতে (Tamil Nadu) ঘূর্ণিঝড় ফেঙ্গলের (Cyclone Fengal) দাপট কমলেও বৃষ্টি থেকে এখনই রেহাই নেই রাজ্যবাসীর। শনিবার রাতে তামিলনাড়ুর উপকূল অঞ্চলে ল্যান্ডফলের পর ক্রমশ স্থলভাগে প্রবেশ করেছিল ফেঙ্গল। তবে রবিবার বেলার দিকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। ফলে ঝড়ের প্রকোপ কাটলেও বৃষ্টি এখনও চলবে। ৩ ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্ণাটক এবং কেরলে ভারী বৃষ্টিপাত হবে। আবহাওয়ার কথা মাথায় রেখে তাই সোমবার পুদুচেরির সমস্ত সরকারি, বেসরকারি স্কুল এবং সমস্ত কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ ঝড়ের দাপটে ধ্বংসের মুখ থেকে ফিরে এল আস্ত বিমান, চেন্নাই বিমানবন্দরের ভয়াবহ ভিডিয়ো দেখুন
সোমেও পুদুচেরিতে স্কুল, কলেজ ছুটি...
Puducherry | Due to continuous heavy rains, a holiday has been declared tomorrow in all the government and government-aided schools, private schools and all colleges in Puducherry: Education Minister A. Namachivayam
— ANI (@ANI) December 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 01, 2024 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

