Bihar Shocker: ভর সন্ধ্যায় প্রকাশ্যে চলল গুলি, মৃত ব্যবসায়ী
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
নয়াদিল্লিঃ ভর সন্ধ্যায় জমি ব্যবসায়ীকে (Property Dealer) লক্ষ্য করে চলল গুলি(Fire)। মৃত্যু ওই ব্যবসায়ীর(Businessman)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) বুক্সার জেলার(Buxar District) স্টেশন রোডের কামালডাহ পুকুরের কাছে। ঘড়িতে ঠিক ৬.৩০ টা। আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ব্যবসায়ী হৃদয় নারায়ণ যাদবকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। সেখানেই মৃত্যু হয় তাঁর। বাইকে চেপে এসে হৃদয় নারায়ণের উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। জানা গিয়েছে, নিহত হৃদয় নারায়ণ যাদব বিহারের মুসাফিরগঞ্জের বাসিন্দা। জমিজমার ব্যবসা রয়েছে তাঁর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
ভর সন্ধ্যায় জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি
Buxar Shocker: Property Dealer Shot Dead by Unidentified Bike-Borne Assailants in Biharhttps://t.co/s4SbjGgQjw#Buxar #Bihar #Murder
— LatestLY (@latestly) December 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 19, 2024 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

