President Droupadi Murmu On RG Kar Case: ‘এনাফ ইজ এনাফ’ আরজি কর কাণ্ডে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

‘আমাদর সমাজের একটি সৎ এবং নিরপেক্ষ আত্মদর্শনের প্রয়োজন। প্রায়শই এক জন মহিলাকে ‘কম শক্তিশালী’, ‘কম সক্ষম’, ‘কম বুদ্ধিমান’ এবং বস্তু হিসাবে দেখা হয়, এটি অসুস্থ মানসিকতার লক্ষণ।’

President Droupadi Murmu On RG Kar Case: ‘এনাফ ইজ এনাফ’ আরজি কর কাণ্ডে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
President Droupadi Murmu (Photo Credit: X)

কলকাতা: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) সেমিনার রুমে তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্‍কারে দ্রৌপদী মুর্মু বলেন, ‘কোনও সভ্য সমাজে মেয়েরা এই ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না। যথেষ্ট হয়েছে (Enough is Enough)। ভারতের জন্য সময় এসেছে জেগে ওঠার। আমাদের এই ‘বিকৃতির’ সঙ্গে ব্যাপকভাবে মোকাবিলা করতে হবে। এটিকে মূল থেকেই ধ্বংস করে ফেলতে হবে। তিনি মানুষের স্মৃতিভ্রংশের সমালোচনাও করেন। তিনি বলেন, ইতিহাসের মুখোমুখি হতে ভীত সমাজই যৌথ স্মৃতিভ্রংশকে অবলম্বন করে। দেশকে অবশ্যই ইতিহাসের মুখোমুখি হতে হবেই।

নারীসুরক্ষা নিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদর সমাজের একটি সৎ এবং নিরপেক্ষ আত্মদর্শনের প্রয়োজন। প্রায়শই এক জন মহিলাকে ‘কম শক্তিশালী’, ‘কম সক্ষম’, ‘কম বুদ্ধিমান’ এবং বস্তু হিসাবে দেখা হয়, এটি অসুস্থ মানসিকতার লক্ষণ। এবং যারা সেই ধরনের মতামত পোষণ করে শেয়ার করে তারাও নারীদের প্রতি নির্যাতন ও অন্যায়কে প্রচ্ছন্নভাবে মদত দেয়।' নারীদের সঙ্গে হওয়া অপরাধের বিরুদ্ধে রেড-ফ্ল্যাগ জারি করেন তিনি।

সাক্ষাত্‍কারে দ্রৌপদী মুর্মু

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 28, 2024 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).