INDIA Ramlila Maidan Rally : কেজরি, হেমন্তদের গ্রেফতারির প্রতিবাদে কাল রামলীলায় INDIA-র বড় জনসভা
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পদে থাকা অবস্থায় গ্রেফতার হন। ইন্ডিয়া শিবিরের এই দুই মুখ্যমন্ত্রীর গ্রেফতারিকে অন্যায় দাবি করে প্রতিবাদ সহ আরও বেশ কিছু ইস্যুতে কাল, রবিবার জনসভা।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। পদে থাকা অবস্থায় গ্রেফতার হন। ইন্ডিয়া শিবিরের এই দুই মুখ্যমন্ত্রীর গ্রেফতারিকে অন্যায় দাবি করে প্রতিবাদ সহ আরও বেশ কিছু ইস্যুতে কাল, রবিবার জনসভা। দিল্লির রামলীলা ময়দানে INDIA শিবিরের এই জনসভায় কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এনসিপি (শরদ পাওয়ার), শিবসেনা (উদ্ধভ ঠাকরে), সিপিআইএম সহ বিরোধী শিবিরের বেশ কিছু দলের নেতারা।
রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পওয়ার, এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, ওমর আবুদল্লা, প্রকাশ কারাত-রা উপস্থিত থাকতে পারেন।এই মহাজনসভার আয়োজনের প্রস্তুতির কাজ এখন তুঙ্গে।
দেখুন খবরটি
#WATCH | Preparations underway at Delhi's Ramlila Maidan for the mega rally of INDIA alliance, to be held tomorrow. pic.twitter.com/WU8sll8oYC
— ANI (@ANI) March 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 30, 2024 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

