Population Control In Bharat: ভারতে জনসংখ্যা বিস্ফোরণ এবং জনসংখ্যার পরিবর্তন মোকাবেলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করবে মোদি সরকার

২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতের জনসংখ্যা (Population) ১৪০ কোটি, আর চিনের জনসংখ্যা ১৪১.২৪ কোটি। বিশ্বের মোট জনসংখ্যার ১৯ শতাংশের বাস ছিল চিনে এবং ১৮ শতাংশের ভারতে। কিন্তু এখন এই সমীকরণ বদলে গেছে।

Population Control In Bharat: ভারতে জনসংখ্যা বিস্ফোরণ এবং জনসংখ্যার পরিবর্তন মোকাবেলায়  উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করবে মোদি সরকার
World's Most Populous Country Photo Credit: pixabay

জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে  বিশ্বের এক নম্বরে উঠে এসেছে ভারত (India Population)। রাষ্ট্রসঙ্ঘের তথ্য বলছে এই মুহুর্তে ভারতের নাগরিক সংখ্যা প্রায় ১৪৩ কোটি ।২০১১  সালের পর দেশে জনগণনার কাজ থমকে থাকলেও জনবিস্ফোরণে উদ্বেগে কেন্দ্রীয় সরকার। এবার ভারতে জনসংখ্যা বিস্ফোরণ এবং জনসংখ্যার পরিবর্তন মোকাবিলায় মোদি সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করবে বলে জানা গেছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যাগত পরিবর্তনের ফলে উদ্ভূত চ্যালেঞ্জগুলির বিস্তৃত বিবেচনার জন্য এই কমিটি গঠন করা  হবে। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে সুপারিশ করবে কমিটি তা বাধ্যতামূলক করা হবে।

২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতের জনসংখ্যা (Population) ১৪০ কোটি, আর চিনের জনসংখ্যা ১৪১.২৪ কোটি। বিশ্বের মোট জনসংখ্যার ১৯ শতাংশের বাস ছিল চিনে এবং ১৮ শতাংশের ভারতে। কিন্তু এখন এই সমীকরণ বদলে গেছে। বিশেষজ্ঞরা আরও পূর্বাভাস দিয়েছেন, অন্তত ১৫০ কোটি জনসংখ্যা দাঁড়াবে ভারতের। চিন থাকবে দ্বিতীয় স্থানে, ১১০ কোটির কিছু কম।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 01, 2024 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).