Congress President Mallikarjun Kharge: জম্মুর কাঠুয়ায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন ৮৩ বছরের মল্লিকার্জুন খাড়গে
রবিবার জম্মু ও কাশ্মীরে দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । কাঠুয়ায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন খাড়গে।
রবিবার জম্মু ও কাশ্মীরে দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । কাঠুয়ায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন খাড়গে। তাঁর কথা জড়িয়ে যায়। এমনকি চোখ বন্ধ হয়ে যেতেও দেখা যায়। খার্গের অবস্থা দেখে মঞ্চে উপস্থিত একাধিক নেতা, কংগ্রেস সদস্য ও কর্মীরা তাঁকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। অসুস্থ বোধ করা সত্ত্বেও খাড়গে তার বক্তৃতা চালিয়ে যান এবং বলেন, "আমরা রাষ্ট্রীয়তা পুনরুদ্ধারের জন্য লড়াই করব...আমার বয়স ৮৩ বছর, আমি এত তাড়াতাড়ি মরছি না। প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত আমি বেঁচে থাকব"।
দেখুন সেই ঘটনা-
#WATCH | Jammu and Kashmi: Congress President Mallikarjun Kharge became unwell while addressing a public gathering in Kathua. pic.twitter.com/OXOPFmiyUB
— ANI (@ANI) September 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 29, 2024 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

