Namdev Jadhav: লেখক নামদেব যাদবের মুখে কালি মাখালেন NCP কর্মীরা, পুনের ভিডিয়ো

শনিবার মহারাষ্ট্রের পুনে-তে লেখক নামদেব যাদবের মুখে কালি মাখিয়ে দিল কয়েকজন এনসিপি কর্মী।

Namdev Jadhav: লেখক নামদেব যাদবের মুখে কালি মাখালেন NCP কর্মীরা, পুনের ভিডিয়ো
Photo Credits: ANI

শনিবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune)-তে লেখক নামদেব যাদবের (writer-author Namdev Jadhav) মুখে কালি (Black paint) মাখিয়ে দিল কয়েকজন এনসিপি কর্মী।

বিষয়টি স্বীকার করে পুনের এনসিপি সভাপতি প্রশান্ত জগতাপ (Pune NCP chief Prashant Jagtap) বলেন, "আমার দলের কয়েকজন কর্মী নামদেব যাদবের উপর কালো রং ছুঁড়েছে। আমরা এর দায় নিচ্ছি। নামদেব যাদব গত কয়েকদিন ধরে আমাদের প্রধান শরদ পাওয়ারের বিরুদ্ধে যেভাবে অবমাননাকর মন্তব্য করছেন তা গ্রহণযোগ্য নয়। তাই আমরা তার মুখ কালো করেছি।"

ঘটনাস্থলের ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি গাড়ির সামনে লেখক নামদেব যাদবকে মুখে কালি মাখিয়ে দেওয়ার চেষ্টা করছে কয়েকজন লোক। একজন নিরাপত্তারক্ষীর বুকে লুকিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন লেখক।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 18, 2023 10:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).