Bharatiya Janata Party Membership:দেশজুড়ে সদস্যপদ অভিযানে ভারতীয় জনতা পার্টি, ৮ দিনে ২কোটি পেড়িয়ে গেল নথিবদ্ধ সদস্য সংখ্যা
লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট, বিজেপির জনভিত্তি দুর্বল হয়েছে। যার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে মোদী-শাহ-নড্ডার দল। এই পরিস্থিতিতে নতুন করে দলের জনভিত্তি গড়ে তোলার লক্ষ্যেই এই সদস্য সংগ্রহ অভিযান বলে মনে করা হচ্ছে।
প্রায় তিন বছর পরে দেশ জুড়ে আবার সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। দিল্লিতে বিজেপির সদর দফতরে গত ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে সেই কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হয়েছে যে বিজেপির জনভিত্তি দুর্বল হয়েছে। যার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে মোদী-শাহ-নাড্ডার দল। এই পরিস্থিতিতে নতুন করে দলের জনভিত্তি গড়ে তোলার লক্ষ্যেই এই সদস্য সংগ্রহ অভিযান বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যেই বিজেপি-র তরফে বলা হয়েছে ২ সেপ্টেম্বর শুরু হওয়া জাতীয় সদস্যপদ অভিযানের মাত্র ৮ দিনে দুই কোটিরও বেশি নতুন সদস্য নথিভুক্ত করেছে।
BJP has announced that the party has enrolled over two crore new members in just 8 days since the launch of its national membership drive on the 2nd September.
— All India Radio News (@airnewsalerts) September 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

