Assembly Election Results 2024:শুরু হয়নি গণনা, সকাল থেকেই কংগ্রেস সদর দফতরে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসবের আবহ (দেখুন ভিডিও)

Assembly Election Results 2024:শুরু হয়নি গণনা, সকাল থেকেই কংগ্রেস সদর দফতরে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসবের আবহ (দেখুন ভিডিও)
0810 Congress Celebration Photo Credit: X@ANI

শুরু হয়নি গণনা, তাঁর আগেই উৎসবের আবহ দিল্লির কংগ্রেস সদর দফতরে। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ও এক দফায় হরিয়ানা বিধানসভা নির্বাচনের পর গত ৫ অক্টোবর প্রকাশিত হয়েছে এক্সিট পোল। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত দুই জায়গাতেই পরাজয়ের মুখ দেখতে পারে ভারতীয় জনতা দল।কৃষক আন্দোলন এবং কুস্তিগিরদের আন্দোলনের জেরে অস্বস্তিতে থাকা বিজেপিকে টপকে হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। তবে  ত্রিশঙ্কু হতে পারে জম্মু ও কাশ্মীর। ‘ইন্ডিয়া’ জোটের দুই শরিক ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জম্মু ও কাশ্মীরে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে পারে বলে অধিকাংশ বুথফেরত সমীক্ষার পূর্বাভাস। আসল ফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা অনেক সময়েই মেলে না। তবু একবুক আশা নিয়ে সকাল থেকেই সমর্থকদের ভিড় কংগ্রেস সদর দফতরে। ঢোল-তাসা বাজিয়ে উৎসবের মেজাজে কর্মীরা। দেখুন ভিডিও-

 

Delhi: Ahead of the counting, a wave of joy swept through the Congress workers at the Congress headquarters pic.twitter.com/WrohW0SCty

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 08, 2024 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).