Assembly By-Elections 2024: তাপসের ছেড়ে যাওয়া বরানগরে সজলকে প্রার্থী করল বিজেপি, চার রাজ্যে উপ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ (দেখুন টুইট)
বাংলার পাশাপাশি এদিন বিজেপি গুজরাট, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক উপ নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল। গুজরাটে ৫ টি আসন, হিমাচল প্রদেশে ৬ টি আসন এবং কর্ণাটকের একটি আসনে বিজেপি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করল।
পশ্চিমবঙ্গ সহ বাকি তিন রাজ্যের উপ-নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা তাপস রায় বিধায়ক পদ ছাড়ায় বরানগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। অন্যদিকে ইদ্রিশ আলি প্রয়াত হওয়ায় ভগবানগোলা বিধানসভা কেন্দ্রেও হবে উপ নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের সূচী অনুযায়ী ৭ মে তৃতীয় দফা লোকসভা ভোটের দিন ভগবানগোলায় এবং ১ জুন সপ্তম দফা লোকসভা ভোটের দিন বরানগরে হবে বিধানসভার উপ নির্বাচন।
বরানগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। অন্যদিকে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী হিসাবে ভাস্কর সরকারের নাম ঘোষণা করেছে বিজেপি।
বাংলার পাশাপাশি এদিন বিজেপি গুজরাট, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক উপ নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করল। গুজরাটে ৫ টি আসন, হিমাচল প্রদেশে ৬ টি আসন এবং কর্ণাটকের একটি আসনে বিজেপি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করল।
 
भारतीय जनता पार्टी की केन्द्रीय चुनाव समिति ने विभिन्न राज्यों में होने वाले आगामी विधानसभा उप-चुनाव 2024 के लिए निम्नलिखित नामों पर अपनी स्वीकृति प्रदान की। pic.twitter.com/ajz76QfIdd
— BJP (@BJP4India) March 26, 2024
;
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 26, 2024 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

