PM Vishwakarma’ Programme: জাতীয় ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ কর্মসূচিতে যোগ দিতে ওয়ার্ধায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ঐতিহ্যগত পেশার সঙ্গে যুক্ত কারিগরদের দক্ষতা উন্নয়নের জন্য চালু করা 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা' এক বছর পূর্ণ করছে। এই প্রকল্পের প্রথম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ার্ধা শহরের স্বাবলম্বই মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন।
আজ মহারাষ্ট্রের ওয়ার্ধা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বছর আগে শুরু হওয়া প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে এক বছরের সাফল্যকে চিহ্নিত করে জাতীয় ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। অনুষ্ঠান চলাকালীন নরেন্দ্র মোদী 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা' সুবিধাভোগীদের শংসাপত্র এবং ঋণ প্রদান করবেন।
সেখানে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সুবিধাভোগীদের হাতে টুলকিট এবং ঋণ বিতরণের চিঠি তুলে দেবেন। এছাড়াও ভেন্যুতে নির্মিত থিম প্যাভিলিয়নে যোজনার অধীন ঐতিহ্যবাহী কারিগরদের কাজ এবং পণ্যগুলির প্রদর্শনী দেখে সেই কারিগরদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। অনুষ্ঠান চলাকালীন ভারচুয়ালি পশ্চিম বিদর্ভের অমরাবতী জেলায় স্থাপিত প্রধানমন্ত্রী মিত্র টেক্সটাইল পার্কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও মহারাষ্ট্র সরকারের দুটি প্রকল্পও চালু করবেন যার মধ্যে রয়েছে 'আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র', যা বিনামূল্যে যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে এবং 'পুণ্যশ্লোক অহল্যা দেবী হোলকর উইমেন স্টার্টআপ স্কিম' যা মহিলাদের নেতৃত্বাধীন স্টার্টআপগুলিকে স্বনির্ভর হতে সহায়তা করবে। পালঘড় জেলার ৩১টি কলেজকে আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন কেন্দ্রের জন্য নির্বাচিত করা হয়েছে।
Prime Minister @narendramodi to visit Wardha in #Maharashtra today.
Mr Modi will participate in the National ‘PM Vishwakarma’ Programme, marking one year of progress under PM Vishwakarma Yojana. During the programme, Mr Modi will release certificates and loans to PM Vishwakarma… pic.twitter.com/17dyltkANO
— All India Radio News (@airnewsalerts) September 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

