PM Narendra Modi Addresses The Nation: অপারেশন সিঁদুর দেশের সব মহিলাদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পহেলগাম হামলার পর পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে 'অপারেশন সিঁদুর'চালিয়েছিল ভারত। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে সেখানকার ৯টি জঙ্গি ঘাঁটি ভেঙে ফিরে আসে।
PM Narendra Modi: পহেলগাম হামলার পর পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে 'অপারেশন সিঁদুর'চালিয়েছিল ভারত। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে সেখানকার ৯টি জঙ্গি ঘাঁটি ভেঙে ফিরে আসে। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুুই দেশের সংঘর্ষ বিরতির পর এই প্রথম দেশবাসীর সামনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদী। ভাষণের শুরুতে দেশের সেনাবাহিনী, এজেন্সি এবং বিজ্ঞানীদের স্যালুট জানান। এরপর অপারেশন সিঁদুর দেশের প্রতিটি মা ও মহিলাদের উৎসর্গ করলেন মোদী। পৃথিবীতে সব বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা। সন্ত্রাসবাদের হেড কোয়ার্টার ভেঙেছে ভারত, তাই পাকিস্তান হতাশ ও নিরাশায় ভুগছে বলে জানালেন প্রধানমন্ত্রী মোদী।
শুধু সন্ত্রসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলেও গুড়িয়ে দেওয়া গিয়েছে বলে মোদী এদিনে জাতির উদ্দেশ্যে ভাষণে জানান। পাকিস্তানের ভারতের সাধারণ নাগরিকদের বাড়িঘর, মন্দিরকে নিশানা করেছিল বলে নিন্দা করলেন মোদী।
দেখুন জাতির উদ্দেশ্যে কী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী
#WATCH | During his address to the nation, Prime Minister Narendra Modi says "Operation Sindoor is not just a name. It is a reflection of the feelings of millions of people in the country. Operation Sindoor is an unbroken pledge of justice. Late night of 6 May and morning of 7… pic.twitter.com/0GaTyoDmWM
— ANI (@ANI) May 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

