PM Modi Joint Photo Session: পুরানো সংসদকে স্মৃতিতে রাখতে তোলা হল ফোটো, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ সব সাংসদরা (দেখুন ছবি ভিডিও)

PM Modi Joint Photo Session: পুরানো সংসদকে স্মৃতিতে রাখতে তোলা হল ফোটো, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ সব সাংসদরা (দেখুন ছবি ভিডিও)
Joint Photo SessionPhoto Credit: Twiter@ANI

গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে আজ থেকে সংসদের নতুন ভবনে সংসদের কার্যক্রম শুরু হতে চলেছে। নতুন সংসদ ভবনে সংসদের কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রী প্রথমে পুরানো ভবনে পৌঁছান। সেখানে আগত  সমস্ত সংসদ সদস্যের সঙ্গে একটি যৌথ ছবি তোলেন প্রধানমন্ত্রী। এ সময় সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ফটো সেশনে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সহ এন ডি এ জোটের সাংসদরা ও বিরোধী দলের সংসদ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন দলের সাংসদরা ছাড়াও  রাজ্যসভার চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখর, লোকসভার স্পিকার ওম বিড়লা আজকের সংসদ অধিবেশনের আগে যৌথ ফটো সেশনের জন্য জড়ো হয়েছিলেন।

দেখুন সেই ছবি-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2023 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).