PM Modi Independence Day 2023 Speech: মণিপুরে শান্তির জন্য আবেদন জানালেন প্রধানমন্ত্রী, বললেন গোটা দেশ মণিপুরের মানুষের পাশে দাঁড়িয়ে (দেখুন ভিডিও)
কদিন আগে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণের একেবারে শেষে কেন মণিপুর প্রসঙ্গ উঠে এল? বা কেন প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তব্যে অল্প সময় ঠাঁই পেল মণিপুর? তা নিয়েও সরব হয়েছিলেন বিরোধীরা। আজ লালকেল্লায় দাঁড়িয়ে সেই সব প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতা দিবসে নিজের ভাষণের শুরুতেই মণিপুর নিয়ে মুখ খুললেন মোদী। লালকেল্লায় ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের সকালে দেশবাসীর সামনে হিংসা-বিধ্বস্ত মণিপুুরের প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে মণিপুর উত্তপ্ত। অনেক মা-বোনেদের সম্মান নষ্ট হয়েছে। তবে মণিপুরে শান্তি বজায় রাখতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে প্রয়াস চালিয়েছে। ধীরে-ধীরে মণিপুর শান্ত হচ্ছে। এখন মণিপুরে শান্তি রয়েছে। গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে।" এই শান্তি বজায় রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেখুন কী বললেন তিনি লালকেল্লায় দাঁড়িয়ে-
#WATCH | PM Modi appeals for peace in Manipur from the ramparts of the Red Fort on 77th Independence Day
"The country stands with the people of Manipur...Resolution can be found through peace only. The Centre and the State government is making all efforts to find resolution." pic.twitter.com/TbQr0iopY6
— ANI (@ANI) August 15, 2023
মণিপুর নিয়ে কেন কিছু মন্তব্য করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রশ্ন নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। শুধু তাই নয়, কদিন আগে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণের একেবারে শেষে কেন মণিপুর প্রসঙ্গ উঠে এল? বা কেন প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তব্যে অল্প সময় ঠাঁই পেল মণিপুর? তা নিয়েও সরব হয়েছিলেন বিরোধীরা। আজ লালকেল্লায় দাঁড়িয়ে সেই সব প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2023 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

