PM Modi in Nagpur: নাগপুরে স্থানীয় ঢোলের তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নাগপুর স্টেশনে 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।সেখানে স্থানীয় ঢোলের তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢোল বাজাতে দেখা গেছে।

PM Modi in Nagpur: নাগপুরে স্থানীয় ঢোলের তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Narendra Modi in Nagpur (Photo Credit:PMO India/Twitter)

নাগপুর স্টেশনে 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী নাগপুর মেট্রোর প্রথম পর্যায়ের কাজও উদ্বোধন করেন এবং ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপরি মেট্রো স্টেশন পর্যন্ত যান। সেখানে স্থানীয় ঢোলের তালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢোল বাজাতে দেখা গেছে। পিএম‌ও‌ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটারে ভিডিও শেয়ার করা হয়েছে। রবিবার মুম্বই-নাগপুর সমৃদ্ধি মহামার্গ (সুপার কমিউনিকেশন এক্সপ্রেসওয়ে)-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী নাগপুরে ১,৫৭৫ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এইমস-কে (AIIMS) জাতির উদ্দেশে উৎসর্গ করেন এবং ১১০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়ান হেলথ (National Institute of One Health Nagpur) নাগপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

PMO India on Twitter: "A traditional welcome in Nagpur, Maharashtra. pic.twitter.com/v1Yw75v1o3 / Twitter"

A traditional welcome in Nagpur, Maharashtra. pic.twitter.com/v1Yw75v1o3

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 11, 2022 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).