PM Modi Gujrat Visit: তিনদিনের সফরে গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন গুজরাট গ্লোবাল সামিটে

আগামী বুধবার ভাইব্রাণ্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি।গান্ধীনগরে শুরু হবে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণ।

PM Modi Gujrat Visit: তিনদিনের সফরে গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন গুজরাট গ্লোবাল সামিটে
Prime Minister Narendra Modi (Photo Credits: ANI)

আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনদিনের গুজরাট সফর শুরু হচ্ছে। ভাইব্রাণ্ট গুজরাট গ্লোবাল সামিট-২০২৪ (Vibrant Gujarat Global Summit ‍ Melon 2024)এ  অংশ নিতে তিনি গুজরাট পৌঁছেছেন। গান্ধীনগরের মহাত্মা মন্দিরে (Mahatma ‍ Maa Temple in Gandhinagar) আগামীকাল তিনি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন।শীর্ষ স্থানীয় বিশ্বমানের কর্পোরেশনগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO)দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামী বুধবার ভাইব্রাণ্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো-র উদ্বোধন করবেন।গিফট সিটিতে গ্লোবাল ফিন্টেক লিডারশীপ ফোরামের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন. বুধবার থেকেই গান্ধীনগরে শুরু হবে ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণ।যার আয়োজন করছে ৩৪ টি অংশীদার দেশ এবং ১৬টি অংশীদার সংগঠন। প্রযুক্তি এবং সমগ্র বিশ্বের প্রেক্ষিতে প্রাসঙ্গিক নানান বিষয়ে থাকবে একাধিক সেমিনার এবং আলোচনাসভা। সম্মেলনের মূল ভাবনা -'Gateway to the Future'

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 08, 2024 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).