PM Modi Bows Down: নতুন সংসদ ভবনের উদ্বোধনে 'সেঙ্গোল'-এর সামনে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নতুন সংসদ ভবনে স্থাপন করার আগে তাকে ঐতিহাসিক 'সেঙ্গোল' হস্তান্তর করা হয়
বিভিন্ন প্রার্থনা এবং পূজা দিয়ে ভারতের নতুন সংসদ ভবনের আজ উদ্বোধন করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা ও বৈদিক রীতিতে অনুষ্ঠান শুরু হয়। এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান চলবে। সংসদের গান্ধী মূর্তির কাছে একটি প্যান্ডেলে এই পুজো হচ্ছে। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লোকসভার স্পিকারের চেয়ারের ঠিক পাশেই 'সেঙ্গোল' লাগিয়েছিলেন। নতুন সংসদ ভবনে স্থাপন করার আগে তাকে ঐতিহাসিক 'সেঙ্গোল' হস্তান্তর করা হয়। ১ নম্বর গেট থেকে সংসদ চত্বরে হেঁটে যান মোদী। নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে তাঁকে স্বাগত জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। এর পর প্রধানমন্ত্রী 'সেঙ্গোল' গ্রহণ করে নতুন সংসদে স্থাপনকালে নত হয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
দেখুন ভিডিও
#WATCH | PM Modi bows as a mark of respect before the 'Sengol' during the ceremony to mark the beginning of the inauguration of the new Parliament building pic.twitter.com/7DDCvx22Km
— ANI (@ANI) May 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2023 09:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

