Farmers Protest: কৃষক আন্দোলনের জেরে সাধারণ মানুষের ভোগান্তি, অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

কৃষকদের আন্দোলনের জেরে রাস্তা অবরুদ্ধ হচ্ছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, অবিলম্বে সমস্ত জাতীয় এবং রাজ্য মহাসড়কগুলো থেকে আন্দোলন হটানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দাখিল হল জনস্বার্থ মামলা।

Farmers Protest: কৃষক আন্দোলনের জেরে সাধারণ মানুষের ভোগান্তি, অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের
Farmers Protest (Photo Credits: X)

ফসলের নূন্যতম সহায়ক মূল্য, ঋণ মকুব, কৃষকদের পেনশনের ব্যবস্থা, বিদ্যুতের বিল না বাড়ানো-সহ বেশ কিছু দাবি নিয়ে হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষক সংগঠনগুলো আন্দোলনে সরব হয়েছে। কৃষক আন্দোলনের জেরে দুই রাজ্যের জাতীয় এবং রাজ্য মহাসড়কগুলোয় যান চলাচল ব্যহত হচ্ছে। যার জেরে সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই নিয়ে সওয়াল উঠেছিল সুপ্রিম কোর্টও। গত সোমবারই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার বেঞ্চ জানিয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক অধিকার। কিন্তু তা কখনই অন্যকে অসুবিধায় ফেলে নয়। কৃষকদের আন্দোলনের জেরে মহাসড়ক অবরুদ্ধ হচ্ছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, অবিলম্বে সমস্ত জাতীয় এবং রাজ্য মহাসড়কগুলো থেকে আন্দোলন হটানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দাখিল হল জনস্বার্থ মামলা। পিটিশনে অভিযোগ করা হয়েছে, কৃষক সংগঠনগুলো দ্বারা বেআইনিভাবে সড়ক ও রেলপথ দখল এবং অবরুদ্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ কৃষকদের রুখতে পুলিশের অস্ত্র কাঁদানে গ্যাসের শেল, শম্ভুতে ফের স্থগিত 'দিল্লি চলো' অভিযান

কৃষক আন্দোলনের ঘিরে সুপ্রিম কোর্টে জনস্বার্থ দায়ের... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).