PIB: এসবিআই YONO অ্যাকাউন্ট বন্ধ হওয়া নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, জানাল পিআইবি

এসবিআই YONO বন্ধ হওয়া নিয়ে বিভিন্ন মেসেজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে মঙ্গলবার সতর্ক করে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া।

PIB: এসবিআই YONO অ্যাকাউন্ট বন্ধ হওয়া নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, জানাল পিআইবি
Photo Credits: PIB

নয়াদিল্লি: এসবিআই YONO বন্ধ হওয়া নিয়ে বিভিন্ন মেসেজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে মঙ্গলবার সতর্ক করে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া (PIB)।

তাদের তরফে টুইট করে জানানো হয়েছে, একটি ভুয়ো মেসেজ ছড়াচ্ছে যে স্টেট ব্যাঙ্কের আধিকারিকরা আপনার YONO অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে।  এর বদলে আপনার ব্যাঙ্কের বিস্তারিত তথ্য জানতে চেয়ে কোনও মেল বা মেসেজ এলে তার উত্তর দেবেন না। যদি ইতিমধ্যেই আপনি এই ধরনের কোনও মেসেজ পেয়ে থাকেন তাহলে স্টেট ব্যাঙ্কে খবর দিন বা তাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 14, 2023 08:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).