Paragliding Crash in Himachal Pradesh: হিমাচলে কেলেঙ্কারি! পাহাড়ের খাদে ধসে পড়ল প্যারাগ্লাইডার, মৃত্যু গুজরাটের পর্যটকের
রবিবার হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধর্মশালা শহরে ইন্দ্রু নাগ প্যারাগ্লাইডিং সাইট থেকে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু খাদে পড়লেন সতীশ। কিছু দূর যাওয়ার পরেই বিধ্বস্ত হয় তাঁদের প্যারাগ্লাইডারটি।
শখপূরণ করতে গিয়ে বেঘোরে শেষ হল এক তরুণ তাজা প্রাণ। পাহাড়ে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডিং (Paragliding) করার শখ কমবেশি অনেকেরই থাকে। গুজরাটের বাসিন্দা বছর ২৭-এর সতীশেরও ছিল। কিন্তু সেই শখের দাম জীবন দিয়ে চোকাতে হল তাঁকে। রবিবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাংড়া জেলার ধর্মশালা শহরে ইন্দ্রু নাগ প্যারাগ্লাইডিং সাইট থেকে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু খাদে পড়লেন সতীশ। প্যারাগ্লাইডার পাইলট সুরজের সঙ্গে যাত্রা শুরু করেন গুজরাটের ওই পর্যটক। কিছু দূর যাওয়ার পরেই বিধ্বস্ত হয় তাঁদের প্যারাগ্লাইডারটি। পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনায় সতীশ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ধর্মশালার জোনাল হাসপাতাল আনা হয়। পরে তান্ডা মেডিকেল কলেজে রেফার করা হয় যুবককে। সোমবার সেখানেই মারা যান সতীশ। সুরজ এখনও চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ দিনেদুপুরে যোগী রাজ্যে গরুকে ধর্ষণ, পুলিশের সঙ্গে গুলির লড়াই, গ্রেফতার যুবক
প্যারাগ্লাইডিং দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেঃ
Still don’t get how people trust adventure sports in India. Another life lost in Indrunag Dharamshala — 25 year old Satish from Gujarat. Just months ago a 19 year old girl lost her life at the same spot. The site was closed till September, but flights were still taking place. pic.twitter.com/fPv4XujHzf
— Nikhil saini (@iNikhilsaini) July 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 14, 2025 07:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

