Uttarakhand's Haldwani Protest: হলদোয়ানিতে 'গৃহহারা' হতে পারেন ৪ হাজার পরিবার, শোরগোল
উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদোয়ানিতে (Haldwani) প্রায় ৪ হাজার পরিবার গৃহহারা হতে চলেছেন। এমনই একটি খবরের জেরে প্রায় গোটা দেশে শোরগোল শুরু হয়েছে। হলদোয়ানির বনভুলপুরা এলাকায় যে ৪ হাজার পরিবারের বসবাস, তাঁদের এবার উৎখাত করা হতে পারে বলে খবর। রিপোর্টে প্রকাশ, হলদোয়ানির বনভুলপুরা এলাকায় ওই ৪ হাজার পরিবার কয়েক দশক ধরে বসবাস করছেন। এবার সেই বনভুলপুরা এলাকার ৪ হাজার পরিবারকে রেলওয়ের তরফে নোটিশ ধরানো হয়। শিগগিরই ওই পরিবারগুলিকে বনভুলপুরা এলাকা থেকে সরতে হবে বলে রেলের তরফে নোটিশ জারি করা হয় বলে খবর। রেলের কলোনিতে প্রায় জোর করেই ওই ৪ হাজার পরিবার বসবাস করছেন বলে অভিযোগ। সেই কারণে হলদোয়ানির ওই পরিবারগুলিকে উচ্ছেদের জন্য নোটিশ জারি করা হয় বলে খবর। তবে হলদোয়ানির ওই ৪ হাজার পরিবারকে যাতে বনভুলপুরা থেকে উচ্ছেদ করা না য়ায়, তরা জন্য কংগ্রেস বিধায়ক সুমিত হৃদয়েশের নেতৃত্বে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্থানীয়রা।
'Been Paying House Tax For Years, Have Aadhaar Cards' : #Haldwani Residents Tell #SupremeCourt Challenging Railways' Eviction Orders #SupremeCourtOfIndia @padmaaa_shr https://t.co/gctglbtg5r
— Live Law (@LiveLawIndia) January 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 04, 2023 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

