Pune: পুনেতে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু ১ শ্রমিকের, আহত বহু, জারি রয়েছে উদ্ধারকাজ
নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তি। কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের। আহত কমপক্ষে তিনজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে ক্যাম্প এলাকায়।
নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তি। কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের। আহত কমপক্ষে তিনজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে (Pune) ক্যাম্প এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁদের সাহায্যে আহত চারজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের এখনও চিকিৎসা চলছে। জানা যাচ্ছে, লস্কর থানা এলাকায় একটি নির্মীয়মান বহুতলের ছাদ ভেঙে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন পোস্ট
Maharashtra | One dead, three injured when the slab of an under-construction building collapsed in Camp area of Pune city. More details awaited: Pune City Police official
— ANI (@ANI) July 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

