Omar Abdullah Accepts Defeat: লোকসভা নির্বাচনে পরাজয় মেনে নিলেন ওমর আবদুল্লাহ, নিজেই করলেন পোস্ট

জেলবন্দি প্রাক্তন বিধায়ক শেখ আবদুল রশিদের থেকে ১ লক্ষ ২৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন আবদুল্লাহ

Omar Abdullah Accepts Defeat: লোকসভা নির্বাচনে পরাজয় মেনে নিলেন ওমর আবদুল্লাহ, নিজেই করলেন পোস্ট
Omar Abdullah (Photo Credits: X)

ভোট গণনার মাঝেই বারামুলা লোকসভায় পরাজয় মেনে নিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। শেষ প্রাপ্ত খবর অনুসারে জেলবন্দি প্রাক্তন বিধায়ক শেখ আবদুল রশিদের থেকে ১ লক্ষ ২৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন আবদুল্লাহ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স (পূর্বে টুইটার) এ একটি পোস্টে লিখেছেন, 'আমি মনে করি অনিবার্যকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।' তিনি বলেন, ভোটাররা কথা বলেছেন এবং গণতন্ত্রে এটাই গুরুত্বপূর্ণ। তিনি আরও যোগ করে বলেন, 'আমি বিশ্বাস করি না যে তার জয় তার কারাগার থেকে মুক্তির বিষয়টি পালটাবে বা উত্তর কাশ্মীরের জনগণ তাদের অধিকার অনুযায়ী প্রতিনিধিত্ব পাবে না, তবে ভোটাররা কথা বলেছেন এবং গণতন্ত্রে এটাই গুরুত্বপূর্ণ।' Omar Abdullah on Lok Sabha Election Results 2024: চূড়ান্ত ফলাফল আমাদের পক্ষেই থাকবে, মনে করেন ওমর আবদুল্লাহ

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 03:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).