Telangana Elections 2023: তেলাঙ্গানায় কংগ্রেসে প্রার্থীর বাড়িতে ইডি হানা, মোদীর বিরুদ্ধে স্লোগান অনুগামীদের
তেলেঙ্গানায় আর ৮-৯ দিন পরেই বিধানসভা নির্বাচন। তার মাঝে কংগ্রেস প্রার্থী জে বিবেকের বাড়িতে ইডি হানা দিল।
তেলাঙ্গানায় আর ৮-৯ দিন পরেই বিধানসভা নির্বাচন। তার মাঝে কংগ্রেস প্রার্থী জে বিবেকের বাড়ি ও অফিসে হানা দিল ইডি। তেলাঙ্গানার চেন্নুর বিধানসভার কংগ্রেস প্রার্থী বিবেক প্রচারে ঝড় তুলছেন। কিন্তু ভোটের ঠিক আগে তাঁকে সামলাতে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের তদন্তকে। আয় বর্হিভূত সম্পত্তির অভিযোগে কংগ্রেস নেতাকে জেরা করতে পারে ইডি, এমন জল্পনা ছিল।
বাড়িতে তল্লাশি চলাকালীন কংগ্রেস নেতার সমর্থকরা ইডি কর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে, বারবার 'হায় হায় মোদী' বলতে থাকেন। রাজ্যের ক্ষমতাসীন বিআরএস ও কংগ্রেস নেতাদের অভিযোগ, গত কয়েক মাসে তাদের অন্তত গোটা ৩০ নেতা, জনপ্রতিনিধিদের বাড়িতে সিবিআই- ইডি হানা হয়েছে, নাম জড়ানো হয়েছে। কিন্তু দলবদলের পর বিজেপিতে যোগ দেওয়া কারও বাড়িতে হানা দেয়নি ইডি বা সিবিআই।
দেখুন ভিডিয়ো
Officials of the #EnforcementDirectorate and the #IncomeTax Department conducted searches at the houses and offices of G. Vivek, #Congress party candidate from Chennur Assembly constituency in #Telangana. Simultaneous searches began early Tuesday at the former MP's premises in… pic.twitter.com/PhN0rT3a3a
— IANS (@ians_india) November 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 21, 2023 03:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

