Odisha Train Service: দুর্ঘটনার ক্ষত সরিয়ে স্বাভাবিক অবস্থায় ওড়িশার বাহানাগা রেলওয়ে স্টেশন, শুরু হল ট্রেন পরিষেবা (দেখুন ভিডিও)

গত ২রা জুন সন্ধ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ছিল এই স্টেশন সংলগ্ন অঞ্চল। সোমবার (৫ জুন) ভোর থেকে স্বাভাবিক হয় মালগাড়ির চলাচল। আর মঙ্গলবার থেকে শুরু হল সাধারণ যাত্রী রেল পরিষেবা।

Odisha Train Service: দুর্ঘটনার ক্ষত সরিয়ে স্বাভাবিক অবস্থায় ওড়িশার বাহানাগা রেলওয়ে স্টেশন, শুরু হল ট্রেন পরিষেবা (দেখুন ভিডিও)
Bahanaga Railway station Train Service Photo Credit: Twitter@ANI

ওড়িশায় ত্রিমুখী ট্রেন দুর্ঘটনার ৪দিন পর ক্ষতিগ্রস্ত ‘বাহানাগা স্টেশনে’ পুনরায় চালু হল রেল চলাচল। গত ২রা জুন সন্ধ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ছিল এই স্টেশন সংলগ্ন অঞ্চল।  সোমবার (৫ জুন) ভোর থেকে স্বাভাবিক হয় মালগাড়ির চলাচল। আর মঙ্গলবার থেকে শুরু হল সাধারণ যাত্রী রেল পরিষেবা। তবে এ দুর্ঘটনার জেরে সাময়িকভাবে  বিপর্যস্ত ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন পরিষেবা। চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সেই পরিষেবাও চালু করা হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 06, 2023 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).