Odisha Train Accident: ওডিশা রেল দুর্ঘটনার তদন্তে নয়া মোড়, সিগন্যাল ইঞ্জিনিয়রের বাড়ি সিল করল সিবিআই

ভারতের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় এই রেল দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই।

Odisha Train Accident: ওডিশা রেল দুর্ঘটনার তদন্তে নয়া মোড়, সিগন্যাল ইঞ্জিনিয়রের বাড়ি সিল করল সিবিআই
Odisha Train Accident (Photo Credit: ANI)

গত ২ জুন ওডিশার বালাসোরের বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষে সরকারী হিসেবে এখনও পর্যন্ত ২৯২ জনের প্রাণ গিয়েছে। ভারতের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় এই রেল দুর্ঘটনার তদন্ত করছে সিবিআই। ওডিশার এই রেল দুর্ঘটনার তদন্তে নয়া মোড়। সূত্রের খবর, বাহানাগা বাজার স্টেশনে সিগন্যাল সামলানোর দায়িত্ব থাকা জুনিয়র ইঞ্জিনিয়র বা রেলওয়ে সিগন্য়াল জেই-কে অজানা এক জায়গায় জিজ্ঞাসাবাদ করার পর কিছু অসঙ্গতি পেয়েছে। এরপর তাঁর বাড়ি সিল করেছে সিবিআই তদন্তকারী দল। তিনি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে।

দেখুন টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2023 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).