Odisha : প্রেসক্রিপশনে হাতে লেখা ভালো করার নির্দেশ ডাক্তারদের, ওড়িশায় জারি করা হল নির্দেশিকা
ওড়িশা হাইকোর্টের একটি আদেশের ভিত্তিতে ওড়িশার সমস্ত সরকারী এবং প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের এই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকা।
চিকিৎসকে উপযুক্ত মানের হাতের লেখার মাধ্যমে প্রেসক্রিপশন সহ ময়নাতদন্তের রিপোর্ট লেখার আবেদন জানাল ওড়িশা সরকার। সাম্প্রতিককালে ওড়িশা হাইকোর্টের একটি আদেশের ভিত্তিতে ওড়িশার রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সরকারী এবং প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রেসক্রিপশন লেখার পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট লেখা বড় হরফে না হয় ভালোহাতের লেখার মাধ্যমে লিখতে বলা হয়েছে।
হাইকোর্টে রাসা রাসনন্দা বনাম ওড়িশা সরকারের একটি মামলায় এমন রায় দেওয়া হয়েছে আদালতের তরফে। যেখানে মুখ্যসচিবকে সমস্ত ডাক্তাররা যাতে সঠিক ভাবে প্রেসক্রিপশন লেখেন তার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্নভাবে হাতের লেখার মাধ্যমে প্রেসক্রিপশন লেখার ফলে তা সাধারণ মানুষ তো বটেই এমনকি বিচারকদের পক্ষেও লেখা পড়া অসম্ভব হয়েছে উঠেছে। এই ধরনের লেখা ফ্যাশনে পরিনত হয়ে গেছে ডাক্তারদের মধ্যে।
সেই সমস্যার সমাধানে এবার সমস্ত হাসপাতালে ভালো হাতের লেখার মাধ্যমে প্রেসক্রিপশন লেখার ওপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে।
#Odisha govt asks docs to write prescription, post mortem report in proper handwriting
Read: https://t.co/sQFNLpZOd4 pic.twitter.com/cBJ75h0I3M
— IANS (@ians_india) January 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 13, 2024 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

