Odisha: ওডিশায় সব মন্ত্রী-স্পিকারের পদত্যাগ, কাল নবীনের নয়া মন্ত্রিসভার শপথ
ওডিশা মন্ত্রিসভায় বড় রদবদল হতে চলেছে। রাজ্যে উন্নয়নের গতি বাড়াতে এবার তাঁর ক্যাবিনেটের মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নবীনের নির্দেশ মেনে ওডিশার একের পর এক মন্ত্রী ইস্তফাপত্র জমা দিচ্ছেন।
ওডিশা মন্ত্রিসভায় বড় রদবদল হতে চলেছে। রাজ্যে উন্নয়নের গতি বাড়াতে এবার তাঁর ক্যাবিনেটের মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নবীনের নির্দেশ মেনে ওডিশার একের পর এক মন্ত্রী ইস্তফাপত্র জমা দিচ্ছেন। ওডিশার বিধানসভার স্পিকার নারায়ণ পাত্রও পদত্যাগ পত্র জমা দিয়েছেন ডেপুটি স্পিকার রজনী কান্ত সিংকে। আগামিকাল, দুপুর ১২টা থেকে রাজভবনে নবীন পট্টনায়েক মন্ত্রিসভার নতুন সদস্যরা মন্ত্রিত্বে শপথ নেবেন।
নবীনের নয়া মন্ত্রিসভায় কারা বাদ পড়ছেন আর কারা থাকছেন তা নিয়ে জল্পনা চলছেন। ২০২৪ লোকসভা নির্বাচনের সঙ্গেই ওডিশায় বিধানসভা ভোট হবে। তার আগে মন্ত্রিসভা পুরোপুরি ঢেলে সাজিয়ে দ্বিগুণ উদ্যোগে ঝাঁপাতে চান নবীন।
দেখুন টুইট
Cabinet reshuffle in Odisha | All the Ministers in the state cabinet have resigned, new Ministers will take oath tomorrow at 12pm: Official Sources pic.twitter.com/4OoYlFAH41
— ANI (@ANI) June 4, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2022 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

