BJP BJD Odisha: পক্ষ নয় নবীনকে প্রতিপক্ষ করে ওডিশায় একাই লড়বে বিজেপি, জগন্নাথের রাজ্যে ২১ লোকসভা আসনেই থাকছে পদ্ম প্রার্থী
জোটে জল। নবীন পট্টনায়েকের সঙ্গে জোটের কথা অনেক দূর গড়িয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে এল বিজেপি। লোকসভার সঙ্গেই ওডিশায় হবে বিধানসভা নির্বাচনও।
জোটে জল। নবীন পট্টনায়েকের সঙ্গে জোটের কথা অনেক দূর গড়িয়েও, শেষ পর্যন্ত পিছিয়ে এল বিজেপি। লোকসভার সঙ্গেই ওডিশায় হবে বিধানসভা নির্বাচনও। আর বিজেপি জানিয়ে দিল, বিজু জনতা দল বা অন্য কারও সঙ্গে কোন জোট নয়, ওডিশায় তারা ২১টি লোকসভা আসনেই লড়বে। পাশাপাশি রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনেও বিজেপি একাই লড়াই করবে। জগন্নাথের রাজ্যে বিজেপি হল প্রধান বিরোধী দল। তবে রাজ্যের শাসক দল নবীন পট্টনায়েকের বিজেডি-র সঙ্গে পদ্ম শিবিরের সম্পর্ক খুবই ভাল।
ওডিশায় বিজেপি নেতারা নবীন পট্টনায়েকের যতই বিরোধিতা করুক, নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর বড় প্রশংসক। নবীন পট্টনায়কও কখনই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন না। এবার বিজেডি আর বিজেপির জোট প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু সেটা হলে কংগ্রেস ভোট বাড়িয়ে ফেলতে পারে। এই আশঙ্কাই জোটে গেল না বিজেপি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপি-বিজেডি-র ভিতরে রফা থাকছেই।
দেখুন খবরটি
Union minister Dharmendra Pradhan reposts Odisha BJP chief Manmohan Samal's post on X announcing that the BJP will fight alone this time in all 21 Lok Sabha and 147 Assembly seats of Odisha#Odisha pic.twitter.com/51cq6dJDZK
— OTV (@otvnews) March 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

