Noida Shocker: ইনস্টাগ্রাম ব্যবহার করতে বাঁধা স্বামীর, ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্ত্রী (দেখুন পোস্ট)

উত্তরপ্রদেশের নয়ডায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম করতে বাঁধা দেওয়ায় নিজের ঘরেই ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছেন এক মহিলা। মঙ্গলবার এই ঘটনাটি প্রকাশ্যে আসে।

Noida Shocker: ইনস্টাগ্রাম ব্যবহার করতে বাঁধা স্বামীর,  ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্ত্রী (দেখুন পোস্ট)
Suicide (Representational Image) (Photo Credit: X)

উত্তরপ্রদেশের নয়ডায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম করতে বাঁধা দেওয়ায় নিজের ঘরেই ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছেন এক মহিলা। মঙ্গলবার এই ঘটনাটি প্রকাশ্যে আসে। এক পুলিশ কর্তা জানিয়েছেন মহিলার স্বামী তাকে ইনস্টাগ্রাম ব্যবহার করতে নিষেধ করেছিলেন, যার কারণে তিনি বিরক্ত ছিলেন। সেই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া ও  মারামারি হয়। এরপর রাগে ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী।

পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত চলছে। ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, সোমবার দুই সন্তানের মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ আসে আমাদের কাছে। মৃত মহিলার পরিবার নয়ডার সেক্টর-৩৯ থানার সদরপুর কলোনিতে থাকে। নয়ডা পুলিশের একজন মুখপাত্র জানান, "সোমবার (১০ জুন) ইনস্টাগ্রাম ব্যবহার করা নিয়ে মহিলার স্বামীর সাথে ঝগড়া হয়েছিল। লড়াইয়ের কিছুক্ষণ পরেই, মহিলাটি বাড়ির একটি ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছিল।"

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 01:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).