Nitish Kumar On Bridge Collapse: ভাগলপুরে ভেঙে পড়া ব্রিজ নিয়ে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের

রবিবার ভাগলপুরে তাসের ঘরের মত ভেঙে পড়ে ব্রিজটি

Nitish Kumar On Bridge Collapse: ভাগলপুরে ভেঙে পড়া ব্রিজ নিয়ে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের
Nitish Kumar (Photo Credit: IANS)

বিহারের ভাগলপুরে নির্মীয়মান ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় এবার তদন্তের নির্দেশ দেওয়া হল নীতিশ কুমারের তরফে। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, এই ব্রিজ যেটা গতকাল ভেঙে গেছে এর আগেও একবার ভেঙে গিয়েছিল।এটা সঠিক ভাবে তৈরি করা হয়নি যার জন্য এটি বারবার ভেঙে যাচ্ছে বলে জানান তিনি।ভাগলপুরের সুলতানগঞ্জ থেকে খাগাড়িয়া জেলার আগুয়ানিকে যুক্ত করেছিল এই ব্রিজ।

দফতরের তরফে এটি দেখা হচ্ছে এবংং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2023 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).