World’s Largest Cargo Plane: বিশ্বের বৃহত্তম কার্গো বিমান বেলুগা এক্সএল কলকাতা বিমানবন্দরে, দেখুন ভিডিও
বিমানটি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোর ৫.৪৭ মিনিটে অবতরণ করেছে।
কলকাতা: বিশ্বের বৃহত্তম কার্গো বিমান (World’s Largest Cargo Plane) বেলুগা এক্সএল (Beluga XL) আজ কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) অবতরণ করেছে। চিনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পর বিমানটি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোর ৫.৪৭ মিনিটে অবতরণ করেছে। কলকাতা বিমানবন্দরে অবতরণের উদ্দেশ্য হল বিশ্রাম, এফডিটিএল (ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন) এবং ক্রু সদস্যদের জন্য রিফুয়েলিং।
সূত্রে খবর, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে বিমানটি। বিমানটির দৈর্ঘ্য ২০৭ ফুট এবং উচ্চতা ৬৭ ফুট। ডানার প্রস্থ ১৯৭ ফুট এবং ১০ ইঞ্চি। দেখুন ভিডিও-
STORY | World’s largest cargo plane Beluga XL makes another landing at Kolkata airport
READ: https://t.co/o72jSmfHoU
VIDEO:
(Souce: Third Party) pic.twitter.com/lZY1MOm3TO
— Press Trust of India (@PTI_News) October 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 14, 2024 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

