Delhi Hit And Run Case: রাজধানীর বুকে হিট অ্যান্ড রান, তরুণীকে পিষে মারল গাড়ি
ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার অভিযুক্ত।
নয়াদিল্লিঃ রাজধানীতে ফের হিট অ্যান্ড রান কেস(Hit And Run Case)। প্রকাশ্যে রাস্তায় যুবতীকে সজোরে ধাক্কা। গুরতর আহত হয়ে মৃত্যু তরুণীর। ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার অভিযুক্ত।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে যমুনা (Yamuna) সেতু সংলগ্ন এলাকায়। আইপি এস্টেট থানায় দুপুর ২টো ৩২ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর আসে। এরপর ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ এবং ১০৬(২) ধারায় মামলা রুজু করে শুরু হয় তদন্ত।খতিয়ে দেখা হয় যমুনা সেতুর বিস্তীর্ণ এলাকার সিসিটিভি ফুটেজ। প্রাথমিক বিশ্লেষণের পর একটি সাদা হুণ্ডাই আই২০ গাড়িকে চিহ্নিত করা হয়। এরপর গাড়ির মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, তিনি দরিয়াগঞ্জের বাসিন্দা। জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে সে। অন্যদিকে মৃত তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।
রাজধানীর বুকে হিট অ্যান্ড রান, তরুণীকে পিষে মারল গাড়ি
🚨 🚨 #BreakingNews 46-yr-old held in Yamuna Bridge hit-and-run case https://t.co/2aPT7H9jhg
For #USA https://t.co/XSLcMcH5fl
For #INDIA https://t.co/4c1HvUGtfn#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) October 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2025 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

