Ayodhya: অযোধ্যায় আগত ভক্তদের বিনামূল্যে চা, বিস্কুট খাওয়াচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, রামলালা আসতেই ভক্তের ঢল
বৃহস্পতিবার মধ্যরাতে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে পাঁচ বছরের শিশু রামের বিগ্রহকে। ২২ জানুয়ারি জাঁকজমক করে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যেই প্রাণ প্রতিষ্ঠা ঘিরে শুরু হয়ে গিয়েছে নানা ধর্মীয় আচার বিধি।
অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে আগমন ঘটেছে রামলালার মূর্তির। বুধবার মন্দিরে পা রেখেছেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে পাঁচ বছরের শিশু রামের বিগ্রহকে। ২২ জানুয়ারি জাঁকজমক করে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যেই প্রাণ প্রতিষ্ঠা ঘিরে শুরু হয়ে গিয়েছে নানা ধর্মীয় আচার বিধি। জনে জনে ভক্তরা অযোধ্যায় আসতে শুরু করেছেন। শীতের দিনে বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) সদস্যরা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যায় আগত ভক্তদের বিনামূল্যে চা খাওয়ানোর ব্যবস্থা করেছেন। টি স্টল স্থাপন করেছেন তাঁরা। বিনামূল্যে ভক্তদের চা, বিস্কুট দিচ্ছে তাঁরা।
দেখুন...
#WATCH | Members of Vishva Hindu Parishad set up a stall to offer free of cost tea to devotees coming to Ayodhya, ahead of Ram Temple 'Pran Pratishtha' pic.twitter.com/dA9lutACUp
— ANI (@ANI) January 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

