Viral Video: উবুদের মাঙ্কি ফরেস্টে বিশাল গাছ পড়ে নিহত দুই পর্যটক, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা (দেখুন ভিডিও)

Viral Video: উবুদের মাঙ্কি ফরেস্টে বিশাল গাছ পড়ে নিহত দুই পর্যটক, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা (দেখুন ভিডিও)
Monkey Forest Incident (Photo Credit: Instagram)

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বালির বিখ্যাত মাঙ্কি ফরেস্টে একদল পর্যটকের ওপর একটি বড় গাছ পড়ে দুই জনের মৃত্যু হয়। ঘটনার একটি মর্মান্তিক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। মনে করা হচ্ছে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতেই গাছ দুটি ভেঙে পড়ে। জানা গেছে নিহতরা ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার পর্যটক, এছাড়াও দক্ষিণ কোরিয়ার এক মহিলা পর্যটক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য উবুদের কেনাক মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে @balilivin হ্যান্ডেল দিয়ে শেয়ার করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে নিহত পর্যটক এবং আহত অন্যদের বিবরণ দেওয়া হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটিজেনরা তাঁদের গভীর সমবেদনা জানিয়েছেন।  র এই বানর বন অভয়ারণ্য, তার শান্তিপূর্ণ পরিবেশ এবং বানরের জন্য পরিচিত, একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। তাই দেশ বিদেশ থেকে পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 12, 2024 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).