Uttarakhand: প্রাচীন শিবলিঙ্গের হদিশ মিলল জাগেশ্বর ধামে, ভক্তদের ভিড় আলমোড়ায় (দেখুন ভিডিও)

উত্তরাখন্ড মাস্টার প্ল্যানের অধীনে আলোর জন্য তার লাগানর জন্য মাটি খোঁড়াখুঁড়ি চলছিল সেই সময়েই কর্মরত শ্রমিকরা জগন্নাথ মন্দিরের ঠিক পিছনে একটি শিবলিঙ্গ খুঁজে পান।

Uttarakhand:  প্রাচীন শিবলিঙ্গের হদিশ মিলল জাগেশ্বর ধামে, ভক্তদের ভিড় আলমোড়ায় (দেখুন ভিডিও)
Shiv Linga In Almora Photo Credit: Twitter@PTI_News

উত্তরাখন্ডের আলমোড়ায়  বিশ্ব বিখ্যাত মিলল  গতকাল (৮ মে) হঠাৎ মাটির নিচে একটি শিবলিঙ্গ পাওয়া যায়। শিবলিঙ্গের সন্ধান পাওয়ার খবর পেয়ে ভক্তরা শিবলিঙ্গ দেখতে ভিড় জমান। উত্তরাখন্ড মাস্টার প্ল্যানের অধীনে আলোর জন্য তার লাগানর জন্য মাটি খোঁড়াখুঁড়ি চলছিল সেই সময়েই কর্মরত শ্রমিকরা জগন্নাথ মন্দিরের ঠিক পিছনে একটি শিবলিঙ্গ খুঁজে পান। খবর সামনে আসতেই ভক্তরা শিবলিঙ্গে ফুল অর্পণ করে ও চন্দন নিবেদন করেন। এরপর সকল ভক্তকে শিবলিঙ্গের পূজা করতেও দেখা যায়।

মন্দির পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান নবীন ভট্ট বলেন, শিবলিঙ্গ দর্শন করতে প্রচুর মানুষ আসছেন। যেহেতু এটি জনগণের ভক্তি এবং অনুভূতির সাথে সম্পর্কিত একটি বিষয়, তাই এএসআই-এর এই বিষয়ে ভবিষ্যত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছেন তারা। দেখুন ভিডিও-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 09, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).