Uttarakhand Accident: উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই জিপ, হত ৮

বর্ষার উত্তরাখণ্ডে ফের দুর্ঘটনা। এবার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ভয়বাহ দুর্ঘটনার মুখে পড়ল একটি পর্যটক বোঝাই গাড়ি। মুওয়ানি শহর সুনি ব্রিজের কাছে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি জিপ।

Uttarakhand Accident: উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই জিপ, হত ৮
Uttarakhand Accident. (Photo Credits:X)

Uttarakhand Accident: বর্ষার উত্তরাখণ্ডে ফের দুর্ঘটনা। এবার উত্তরাখণ্ডের পিথোরাগড় (Pithoragarh) জেলায় ভয়বাহ দুর্ঘটনার মুখে পড়ল একটি পর্যটক বোঝাই গাড়ি। মুওয়ানি শহর সুনি ব্রিজের (Suni Bridge) কাছে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি জিপ। রাস্তায় বাঁক নেওয়ার মুখে এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জিপটিতে ১৩ জন যাত্রী ছিলেন। ১৩ জনের মধ্যে ৮ জন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম অবস্থায় হাসপাাতলে ভর্তি ৩ জন। জোরকদমে উদ্ধার করছে স্থানীয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় পুলিশ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন।

কী করে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দেখুন দুর্ঘটনাস্থলের ভিডিও এবং ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 15, 2025 08:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).