গোলাবারুদের কারখানায় ব্যাপক বিস্ফোরণ। প্রাণ গেল এক ব্যক্তির। আহত আরও একজন। রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বরেলির পাহাড়মাউ গ্রামের মহারাজগঞ্জ কোতোয়ালি এলাকার ঘটনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহত যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, আহতের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত এবং আহত দুই যুবক তুতভাই।
আরও পড়ুনঃ ডিম রান্না করতে অস্বীকার, লিভ ইন সঙ্গীকে হাতুড়ি দিয়ে মেরে খুন যুবকের
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো...
VIDEO | One killed in blast at a factory in Raebareli, Uttar Pradesh. More details are awaited. pic.twitter.com/BiiuU1Afnj
— Press Trust of India (@PTI_News) March 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)